গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে সমানভাবে উন্নয়নকাজ হবে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৫ AM

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি এমরান

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে সমানভাবে উন্নয়নকাজ হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ১২:৫৫:৪৯ AM

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে  সমানভাবে উন্নয়নকাজ হবে

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, কেউ অন্যায় অবিচার জুলুম করলে পর পাবে না। এমনকি বিএনপির কেউ হলে তিনিও পার পাবেন না। আমার নাম ব্যবহার করে কিংবা আমার সাথে ছবি তুলে কোনো সুবিধা নিতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রশাসনকে বলেছি। ফায়দা হাসিল করতে পারবে না। সেটা আমার কঠোর নির্দেশ।

শনিবার রাতে গোলাপগঞ্জে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক  ফয়েজ আহমদ চৌধুরীর স্বদেশ আগমন উপলক্ষে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলার পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এই সংবর্ধনা সবার আয়োজন করে।

তিনি বলেন, আমাকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী ভোট দিয়ে নির্বাচিত করেছেন। নির্বাচনে অনেক কালো টাকার প্রভাব ছিল। অনেক চোখ রাঙ্গানি ছিল। কিন্ত সব বাধা উপেক্ষা করে মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি এর জন্য গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞ। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে সমানভাবে উন্নয়ন করা হবে। এক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না।

এতে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহেল আহমদ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিল নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন নিউইয়র্ক বিএনপি নেতা এজিএম জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির  জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, এম সিরাজুল ইসলাম, ছালিক আহমদ চৌধুরী, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান, তারেক আহমেদ চৌধুরী, আবুল কালাম কোখন, পৌরসভার সাবেক কাউন্সিল জামিল আহমদ চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতসফ উদ্দিন। সভায় কোরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ