সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে আলী (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালি থানার পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এর আগে রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আলী (৩০) গোয়াইনঘাট উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের বশির মিয়ার ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, আটক করা আলীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




