ছবি:সংগৃহীত
সিলেট উন্নয়নমূলক সংগঠন সিলেট division গণদাবী ফোরামের প্রতিনিধিদল গত শুক্রবার সিলেট সার্কিট হাউসে শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির কাছে একটি দীর্ঘমেয়াদি দাবি-সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে সিলেট বিভাগের অবকাঠামো, রেলপথ, আকাশপথ, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন খাতে দ্রুত সমাধানের জন্য সরকারি তৎপরতা কামনা করা হয়েছে।
সুপারিশ ও প্রধান দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:
সিলেট নগরীকে যানজটমুক্ত রাখতে এবং জনসমক্ষে চলাচলের সুবিধার্থে নগরের চার দিকে লিংক রোড/বাইপাস নির্মাণ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রথম শ্রেণির আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করে সকল আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট চালু নিশ্চিত করা। সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেন জাতীয় মহাসড়কে রূপান্তর ও দ্রুত সম্প্রসারণ কাজ শেষ করা।সিলেট-আখাউরা রেল লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করে রেল অবকাঠামো, ব্রিজ ও স্টেশনসমূহ সংস্কার করা। মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাটি ও এ্যারোনেটিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা, নিয়মিত ফ্লাইট চালু করা। শেরপুরে নৌবাহিনীর একটি ঘাটি ও মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন। জালালাবাদ সেনানিবাসে আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনকে বঙ্গবীর ওসমানীর নামে আধুনিক সামরিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর। সিলেটে পর্যটন বিশ্ববিদ্যালয় ও পর্যটন উন্নয়ন বোর্ড গঠন। সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে শীতাতপ নিয়ন্ত্রিত আসন ও বগির সংখ্যা বৃদ্ধি, ট্রেন ও যাত্রীবান্ধব সেবা উন্নয়ন ও আধুনিক বিরতিহীন ট্রেন সার্ভিস চালু করা। সিলেট বিভাগের বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ সম্প্রসারণ। প্রবাসী অধ্যুষিত সিলেটের কল্যাণ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রবাসী কল্যাণ ভবন ও জনশক্তি ও কর্মসংস্থান ভবন নির্মাণ।
স্মারকলিপিতে আরো বিভিন্ন খাতের অবকাঠামো ও সেবাসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারি উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়েছে। মন্ত্রী মুক্তাদিরকে স্মারকলিপি প্রদানের সময় ফোরাম নেতারা এই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহায়তা কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




