ছবি:সংগৃহীত
যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, আফজল হোসেন দলের একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। বিদেশে অবস্থান করেও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন সিলেটের নেতাকর্মীদের নতুন উদ্যমে সংগঠিত হতে অনুপ্রেরণা জোগাবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আফজল হোসেন দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সিলেটের মাটিতে আপনাদের আন্তরিক ভালোবাসায় আমি আপ্লুত। আগামী দিনে যেকোনো আন্দোলন-সংগ্রামে প্রবাসীরা দেশের নেতাকর্মীদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহীন, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফয়জুর রহমান কয়েস, মহানগর যুবদলের সহ-সভাপতি মহিবুল আলম, প্রানেশ দেব ও ময়নুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি কবির উদ্দিন ও মীর্জা জাহেদুর রহমান, মহানগর যুবদলের সহ-সভাপতি মো. জুয়েল আহমদ জুবের ও মালেক বক্স, জেলা যুবদলের সহ-সভাপতি ডি এইচ খান মিশু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসহাক আহমদ ও জামিল আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও মতিউর রহমান আফজল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদুল করিম ইমন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রাহাত আহমদ টিপু ও আনোয়ার কাদির, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান মিছবাহ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী এবং মহানগর যুবদলের সদস্য বিপি দেব শুভ, জাহেদ আহমদ ও নাদিম হোসেন চৌধুরীসহ অনেকে।
পরিশেষে বক্তারা যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক কার্যক্রমে আফজল হোসেনের ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




