ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রতিটি গ্রামের সমস্যা সম্পর্কে তিনি অবগত আছেন। এ দুই উপজেলার উন্নয়ন নিয়ে জনগণের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে একটি সুখী-সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সকলকে সঙ্গে নিয়ে আগামী পাঁচ বছরে দুই উপজেলার দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাঙ্গালহাটা মাদরাসায় অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক আহমদ এবং সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন ও সহ-স্থানীয়বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন। এছাড়া উপস্থিত ছিলেন সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ ও সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আমিন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামিম ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম জিতু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী নবিদ।
এছাড়াও সিলেট জেলা যুবদলের সহ-গ্রামবিষয়ক সম্পাদক মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নিজামুল কাদির লিপন, সদস্য লায়েক আহমদ ও রুবেল আহমেদ এবং গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ তুরাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং লক্ষীপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




