ছবি:সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা আইনজীবী কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতি-এর ২নং বার হলের তৃতীয় তলার হলরুমে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন সাদ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো. মিসবাউর রহমান আলম। এতে প্রায় অর্ধশতাধিক আইনজীবী অংশ নেন।
সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন সাদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মো. মিসবাউর রহমান আলমকে সদস্য সচিব মনোনীত করা হয়।
এসময় পরিষদের উদ্যোগে আগামী ৫ মার্চ বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাড. মো. আব্দুস সালাম চৌধুরী, অ্যাড. বিপ্লব কান্তি দে মাধব, অ্যাড. মুমিনুর রহমান টিটু, অ্যাড. খালেদ জুবায়ের, অ্যাড. শাবানা ইসলাম, অ্যাড. মখলিছুর রহমান, অ্যাড. আব্দুল খালিক, অ্যাড. মো. মকসুদ আহমদ, অ্যাড. মো. রব নেওয়াজ রানা, অ্যাড. আব্দুর রহমান চৌধুরী, অ্যাড. মো. মিজানুর রহমান চৌধুরী, অ্যাড. মলয় কান্তি পাল সামু, অ্যাড. কবির আহমেদ, অ্যাড. শাহরিয়ার আহমেদ, অ্যাড. মো. বদরুল ইসলাম শিপন, অ্যাড. আব্দুল হাফিজ জায়গীরদার, অ্যাড. শাহেদ আহমদ, অ্যাড. বেলাল আহমেদ, অ্যাড. মো. ছিদ্দিকুর রহমান, অ্যাড. ঝুন্টু কুমার চন্দ, অ্যাড. মো. মাজেদ আহমদ, অ্যাড. মোহাম্মদ ফয়ছল আহমদ, অ্যাড. রেজাউল শামস শুভ, অ্যাড. ইয়াসমিন বেগম, অ্যাড. দেবব্রত চৌধুরী লিটন, অ্যাড. তপু কুমার চন্দ্র, অ্যাড. আলমগীর হোসেন, অ্যাড. আব্দুল আহাদ, অ্যাড. মোহাম্মদ আলী, অ্যাড. আব্দুল হাই রাজন, অ্যাড. বেলাল আহমদ (২) ও অ্যাড. মো. তানভীর আখতার খান প্রমুখ।
উপস্থিত আইনজীবীরা আশা প্রকাশ করেন, দক্ষিণ সুরমা আইনজীবী কল্যাণ পরিষদের এ নবগঠিত কমিটি আইনজীবীদের পেশাগত ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




