নাগরিক সেবা জোরদারের প্রতিশ্রুতি সিসিক প্রশাসকের
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২০ AM

নাগরিক সেবা জোরদারের প্রতিশ্রুতি সিসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০২:৪০:১৮ PM

নাগরিক সেবা জোরদারের প্রতিশ্রুতি সিসিক প্রশাসকের


সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিটি কর্পোরেশন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়ন এখন আরও বেগবান হবে। একই সাথে এই নগরীর মানুষ যাতে দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পান, সেটা আরও জোরদার করা হবে। পাশাপাশি সিসিকের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর