ছবি:সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলার সময় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানাধীন সুলতানপুর এলাকার ইঞ্জিনিয়ারিং গেইট পয়েন্টে প্রকাশ্য স্থানে অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
এ ঘটনায় মোগলাবাজার থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




