ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক সিলেটের মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২০ AM

ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক সিলেটের মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০৪:৫২:০০ PM

ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক সিলেটের  মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী

ছবি:সংগৃহীত


প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে মেজর জেনারেল পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, পদোন্নতির মাধ্যমে তাকে ডিজিএফআই’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত এই মহাপরিচালক সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া এলাকার সন্তান বলে জানা গেছে। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ