আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিসিক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৯ AM

আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিসিক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের শুভেচ্ছা

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ১০:১৯:০৭ PM

আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিসিক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের শুভেচ্ছা

নিজস্ব


সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্ৰশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিটি করপোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন। আজ বুধবার দুপুুরে সংগঠনটির সভাপতি মাছুম ইফতেখার রসুল শিহাব ও সাধারন সম্পাদক এনায়েত আহমদ মনির নেতৃত্বে কার্যকরী কমিটি ও সম্মানিত ঠিকাদারগণের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

এদিন বেলা দেড়টায় সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। পরে গনমাধ্যমের মুখোমুখি হন সিসিক প্রশাসক। 

এসময় তিনি জানান, সিলেট সিটির উন্নয়নে কাজ করতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এছাড়া সিলেটের উন্নয়নে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদিরের সাহায্য প্রয়োজন বলেও জানান তিনি। তাছাড়া প্রাথমিকভাবে পরিচ্ছনতা, মশা নিধন ও নগরীর শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরিকল্পনার কথা জানান। 

আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়ন এখন আরও বেগবান হবে। একই সাথে এই নগরীর মানুষ যাতে দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পান সেটা আরও জোরদার করার পাশাপাশি সিসিকের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা