সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের সফিকুল ইসলাম খান
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৯ AM

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের সফিকুল ইসলাম খান

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ১১:১০:৫০ PM

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের সফিকুল ইসলাম খান

নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:সফিকুল ইসলাম খান (বিপি), জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।জানুয়ারি মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ক্যাটাগরি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেটের সব কয়টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।বুধবার(২৫ ফেব্রুয়ারী) সিলেট জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়া কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃসফিকুল ইসলাম খান( বিপি) বলেন, কোম্পানীগঞ্জ থানা হবে অসহায় ও দুস্থ মানুষের প্রথম ভরসাস্থল। এ লক্ষ্যেই কোম্পানীগঞ্জ থানার সকল কর্মকর্তা সিলেট জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। ভালো কাজ করার এ ধারায় স্বীকৃতি হিসেবে জেলায় শ্রেষ্ঠ হওয়ার মর্যাদা লাভ করেছি। এ অর্জন শুধু আমার নয়, এ অর্জন কোম্পানীগঞ্জ থানা পুলিশের।

তিনি আরও বলেন,এই অর্জন আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রেখে ভালো কাজ করার জন্য তিনি পুলিশ ও জনসাধারণ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা