প্রতীকী ছবি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই থানার কিষানপুর গোটাটিকর শিববাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নারীর নাম রুমা পাল (৩৭)। তিনি মোগলাবাজার থানাধীন শিববাড়ি কৃষ্ণানপুর গ্রামের রঞ্জিত পালের স্ত্রী।
পুলিশ জানায়, রুমা পাল নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি পরিবারের অন্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুতি শেষে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
জৈন্তা বার্তা/আরআর




