গোয়াইনঘাটে ২৫০ শতাধিক মাদ্রসা শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১২ AM

গোয়াইনঘাটে ২৫০ শতাধিক মাদ্রসা শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ০৫:৪৯:৪৭ PM

গোয়াইনঘাটে ২৫০ শতাধিক মাদ্রসা শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে আড়াই শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ফেব্রয়ারী বাদ জোহর উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও কাদেরিয়া হান্নান ফেরোজা মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর বড় জামাতা মেরিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন আব্দুল হাকিম চৌধুরী।
খাদ্য সামগ্রির মধ্যে ছিল,চাউল, ডাইল, তৈল, ছানা, পিয়াজ ও আলু।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি মুরব্বী মজর আলী,মুহতামিম মাওলানা নেছার আহমদ,মুরব্বি মনোহর আলী,মাস্টার সিরাজ উদ্দিন,বিএনপি নেতা খায়রুল আমিন,শওকত আহমদ দুলু,মতিউর রহমান ও মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ