শনিবার সিলেট আসছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৩ AM

শনিবার সিলেট আসছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ১১:০৭:৪৯ PM

শনিবার সিলেট  আসছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও  শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ, মতবিনিময় সভা এবং নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি সরকারি মদন মোহন কলেজের রোভার স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

সকাল ১১টায় পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপিকে সঙ্গে নিয়ে সুরমা ও চেঙ্গার নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করবেন।

দুপুর ২টায় নিজ বাসভবনে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট সদর উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকাল ৪টা ৪৫ মিনিটে সদর উপজেলা পরিষদের মাসিক সভায় অংশ নেবেন এবং সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন।

সফর শেষে রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ