ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে চেকপোস্ট ডিউটির সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে পুলিশ।
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এসআই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে চেকপোস্ট ডিউটি চলাকালে জৈন্তাপুর মডেল থানা-এর সামনে সিলেট-তামাবিল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস (রেজি. নং ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭) তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- রবিউল হাসান (২৫), পিতা আফছার আলী, সাং বাইচাইল; মোঃ সাহাদৎ হোসেন (১৯), পিতা মফিজুর রহমান, মোঃ অন্তর (১৯), পিতা শহিদুল ইসলাম-উভয়ের সাং ঘাটাইল, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল; এবং আলীমুর রাজি (৩২), পিতা রেজাউল ইসলাম, সাং পাথালিয়া, থানা জামালপুর সদর, জেলা জামালপুর।
পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৫টি প্লাস্টিকের বস্তায় ২৮৫ বক্স কাবেরী মেহদী (মূল্য ৫৭ হাজার টাকা), ৫টি বস্তায় পন্ডস ব্রাইট বিউটি ফেইসওয়াস ১,২০০ পিস (মূল্য ৩ লাখ টাকা), কিওকারপিন অলিভ ওয়েল- ২০০ মিলি: ৪০ পিস (মূল্য ৮ হাজার টাকা), কিওকারপিন অলিভ ওয়েল -১০০ মিলি ৯০ পিস (মূল্য ৯ হাজার টাকা), ইমামি সেভেন ওয়েলস -২০০ মিলি ৩৫ পিস (মূল্য ৮ হাজার ৭৫০ টাকা), এবং মুচস্ট্যাক ফেস ওয়াশ-১০০ মিলি ২৭০ পিস (মূল্য ৯৪ হাজার ৫০০ টাকা)।
এছাড়া জব্দকৃত হাইএস মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা।
সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ৭৭ হাজার ২৫০ টাকা সমপরিমাণ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঘটনাটি ঘটে জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায়। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।আটক চার আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




