সিলেটের অনেক এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১১ AM

সিলেটের অনেক এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০১:৩৬:২৮ PM

সিলেটের অনেক এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি


ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছের ডালপালা কাটার জন্য শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না বলে জানা গেছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরতলীর লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল, কাকুয়ারপাড়, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার এলাকা, ওসমানী বিমানবন্দর আবাসিক এলাকা, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

জৈন্তা বার্তা/আরআর