প্রতীকী ছবি
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগামী রবিবার থেকে টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, রবিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরদিন মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
জৈন্তা বার্তা/আরআর




