২৭০ কেজি অবৈ*ধ ভারতীয় জিরা জ*ব্দ, হাইএক্স গাড়িসহ গ্রে*প্তার ২
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৩ AM

এয়ারপোর্ট থানার অভিযান

২৭০ কেজি অবৈ*ধ ভারতীয় জিরা জ*ব্দ, হাইএক্স গাড়িসহ গ্রে*প্তার ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০৩:৫২:১২ PM

২৭০ কেজি অবৈ*ধ ভারতীয় জিরা জ*ব্দ, হাইএক্স গাড়িসহ গ্রে*প্তার ২

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৭০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একটি হাইএক্স গাড়ি আটক এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা ৫৫ মিনিটে এসআই অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন এ্যাভান্সার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিলভার রঙের হাইএক্স গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

তল্লাশিকালে গাড়িটির (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-চা-১৯-৪৮৪৭) পেছনের সিটে থাকা ২৭টি পলিথিন ব্যাগ থেকে মোট ২৭০ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। আটককৃত হাইএক্স গাড়িটির আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আলী হোসেন প্রকাশ করিম (৪৮), পিতা: মৃত ছবেদ আলী, সাং- বক্তারপুর, ২নং ওয়ার্ড, সাভার পৌরসভা, থানা- সাভার, জেলা- ঢাকা।
মো. আল-আমিন ব্যাপারী (৩৮), পিতা: মৃত আলেপ ব্যাপারী, মাতা: মাজেদা খাতুন, স্থায়ী ঠিকানা- সবুল্যা, শিকদার ডাঙ্গী, পোস্ট- চর হাজিগঞ্জ, থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুর; বর্তমান ঠিকানা- সাভার নিউ মার্কেটের পেছনে, ডগরমুড়া উদয়ন স্কুল সংলগ্ন টুটুলের বাড়া বাসা, থানা- সাভার, জেলা- ঢাকা।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ