আর্তের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে শাহ ফাউন্ডেশন: অ্যাডভোকেট সুহেল
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ AM

আর্তের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে শাহ ফাউন্ডেশন: অ্যাডভোকেট সুহেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ১১:১৫:৪৭ PM

আর্তের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে শাহ ফাউন্ডেশন: অ্যাডভোকেট সুহেল

ছবি:সংগৃহীত


আর্ত-মানবতার সেবায় সিলেটভিত্তিক সামাজিক সংগঠন শাহ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল।

শুক্রবার (বিকাল) শাহপরাণ মাজার গেইট এলাকার শান্তিনগর হাউজিংয়ে পবিত্র রমজান উপলক্ষে তালিমুল কোরআন মাদ্রাসার ৩৩ জন শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং শাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অ্যাডভোকেট সুহেল বলেন, ২০১৪ সাল থেকে শাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের সেবামূলক কর্মকাণ্ড সমাজ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সংগঠনটি তাদের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মফিজুর রহমান মফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের, শাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও এবি ব্যাংকের সাবেক ম্যানেজার এস এম সুজ্জাদ আলী, মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম জামে মসজিদের মোতাওয়াল্লি অধ্যক্ষ আবিদুর রহমান, সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, ব্যাংকার ও অভিনেতা মোশতাক চৌধুরী এবং তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা হেলাল আহমদ।

এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি মুফতি মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মো. মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রফিক, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মঞ্জুর এলাহী সামী এবং জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক ওয়ায়েছ কুরুনি উজ্জ্বল।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক বাহাদুর, আব্দুর রশীদ, অ্যাডভোকেট শুক্কুর আলী, রজব আলী, বদরুল ইসলাম, মো. আব্দুল মতিন, আব্দুল লতিফসহ অনেকে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ