দক্ষিণ সুরমা থানা কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ AM

‘দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান’ - শফিকুল ইসলাম

দক্ষিণ সুরমা থানা কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ১১:৪০:০০ PM

দক্ষিণ সুরমা থানা কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার সম্মেলন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার তেতলী পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা থানা কৃষকদল নেতা আলী নেওয়াজ খাঁন তুহিনের সভাপতিত্বে এবং রিপন মিয়ার পরিচালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ূন কবির শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন। তিনি দাবি করেন, সরকার গঠনের ১০ দিনের মধ্যেই কৃষকদের কথা বিবেচনা করে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি সারাদেশে খালকাটা কর্মসূচি চলমান রয়েছে, যা কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং কৃষিখাতকে আরও শক্তিশালী করবে।

প্রধান বক্তার বক্তব্যে হুমায়ূন কবির শাহীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সুশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী নির্বাচনেও জনগণ বিএনপিকে সমর্থন দেবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকদলের সহ-সভাপতি এ কে এম শাহজাহান, আব্দুল্লাহ আল মাহমুদ খান, মকবুল হোসাইন, সুলতান আহমদ চৌধুরী, তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নোহেল আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, শাকিল আহমদ, তাহের আলী সুমন, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষণা সম্পাদক দবির আহমদ, মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ, সদস্য সচিব জাবেদ আহমদ, শাহপরান থানা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জাবেদ কাদির প্রমুখ।

সম্মেলনের শেষ পর্যায়ে দক্ষিণ সুরমা থানা কৃষকদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আলী নেওয়াজ খাঁন তুহিন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম আহমদ, সহ-সভাপতি সাদেকুর রহমান ছালেক ও মো. আল-আমিন, সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, যুগ্ম সম্পাদক মুন্না আহমদ, সাংগঠনিক সম্পাদক মুকিদ আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান আহমদ সাকিল এবং প্রচার সম্পাদক অজয় সিংহা টুটুল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ