সমাজসেবী শেরাম অঞ্জনের মৃ*ত্যু
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ AM

সমাজসেবী শেরাম অঞ্জনের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ০১:৪৫:১৬ PM

সমাজসেবী শেরাম অঞ্জনের মৃ*ত্যু


বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক শেরাম অঞ্জন সিংহ (৫৪) আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

শেরাম অঞ্জন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার দুপুরে তার নিজ গ্রাম হবিগঞ্জের চুনারুঘাটস্থ গোবরখোলা গ্রামে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

ইন্টারন্যাশনাল মনিপুরী অ্যাসোসিয়েশন (ইমা), বাংলাদেশ চ্যাপ্টার শেরাম অঞ্জন সিংহের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।

সংগঠনের সভাপতি ওইনাম রমেন্দ্র ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু শর্মা এক শোকবার্তায় বলেন, শেরাম অঞ্জনের মতো একজন নিবেদিতপ্রাণ, সক্রিয় সদস্যের আকস্মিক মৃত্যুতে আমরা একজন সৎ, আন্তরিক ও পরোপকারী মানুষকে হারালাম। ইমা, বাংলাদেশ তার শোকসন্তপ্ত পরিবার, পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। 

শেরাম অঞ্জনের অকাল মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিশগাঁও মণিপুরী কল্যাণ সমিতি, শজিবু’র সম্পাদক কবি শেরাম নিরঞ্জন, চিত্রশিল্পী এন যোগেশ্বর অপু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর