ছবি:সংগৃহীত
পবিত্র মাহে রামাদ্বান ২০২৬ উপলক্ষে গোয়াইনঘাট ছাত্র পরিষদ-এর উদ্যোগে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলার কচুয়ারপার বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান দৌলতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শিব্বির আহমদ, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাবেক উপ-দপ্তর সম্পাদক জনি দে আকাশ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান তানিম, সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক খায়রুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, রামাদ্বান আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতা গঠনের মাস। এ মাসের তাৎপর্য তুলে ধরে তারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। বই বিতরণের মতো উদ্যোগ তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করবে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




