ছবি:সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৭ বোতল বিদেশি মদ ও ১১৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের দখড়ী এলাকার বাসিন্দা দিলোয়ার হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঘর থেকে ১৭ (সতেরো) বোতল ‘Officer’s Choice’ ও ‘Prestige Whisky’ ব্র্যান্ডের বিদেশি মদ এবং ১১৫ (একশত পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দিলোয়ার হোসেন (৩০), পিতা-বধু মিয়া, মাতা-হুসতেরা বেগম, গ্রাম-দখড়ী, ২নং হাটখোলা ইউপি, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে আটক করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানা-এ মামলা নং-১৬, তারিখ ২৮/০২/২০২৬ খ্রিস্টাব্দ, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১০(ক)/২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




