সিলেট সীমান্তে ১ কোটি ১৭ লাখ টাকার চো*রাচালানি মালামাল জ*ব্দ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৫ AM

সিলেট সীমান্তে ১ কোটি ১৭ লাখ টাকার চো*রাচালানি মালামাল জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ০৫:৪০:৩৭ PM

সিলেট সীমান্তে ১ কোটি  ১৭ লাখ টাকার চো*রাচালানি মালামাল জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া, পাথরকোয়ারি, শ্রীপুর ও বাংলাবাজার বিওপি এলাকায় বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙ্গুর, পেঁয়াজ, অলিভ অয়েলসহ বিভিন্ন পণ্য। এছাড়াও চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ