ওসমানীনগরে মাটি কাটায় জ*রিমানা, এক্সকেভেটর ও ট্রাক জ*ব্দ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৬ AM

ওসমানীনগরে মাটি কাটায় জ*রিমানা, এক্সকেভেটর ও ট্রাক জ*ব্দ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০২:২৯:০৫ PM

ওসমানীনগরে মাটি কাটায় জ*রিমানা, এক্সকেভেটর ও ট্রাক জ*ব্দ


সরকারি কৃষিজমি থেকে মাটি কাটার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানি গ্রামের চম্পাতলী খাল এলাকার কয়েকটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর ও ২টি ট্রাক জব্দ করা হয়। পাশাপাশি অভিযুক্তদের ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং জব্দকৃত এক্সকেভেটর ও ট্রাক স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জৈন্তা বার্তা/আরআর