নির্বাচনের গ্রেপ্তার-সহিংসতা চায় না জাতিসংঘ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ AM

নির্বাচনের গ্রেপ্তার-সহিংসতা চায় না জাতিসংঘ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৫:০২:০৬ AM

নির্বাচনের গ্রেপ্তার-সহিংসতা চায় না জাতিসংঘ


বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। 

বুধবার (১ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটি জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন, বিরোধীদের লক্ষ্যবস্তু করে, হয়রানি করে, কারাবন্দি করে নির্বাচন করা হলে, তা সুষ্ঠু হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব এ সদস্যরাষ্ট্রের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন কি না?

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের অবস্থান, দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান স্পষ্টভাবেই বলে দিয়েছি। আমরা এও বলেছি, এই সময়ের মধ্যে হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চাই না। এসবের বিরুদ্ধেও আমরা বলেছি।

JA



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন