রংপানি নদীতে অ*বৈধ বালু উত্তোলনের সময় বা*লুচাপায় যুবকের মৃ*ত্যু
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৬ AM

রংপানি নদীতে অ*বৈধ বালু উত্তোলনের সময় বা*লুচাপায় যুবকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০৪:১৪:০৮ PM

রংপানি নদীতে অ*বৈধ বালু উত্তোলনের সময় বা*লুচাপায় যুবকের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর পাড় ভেঙে  বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,  ০১ মার্চ ২০২৬ খ্রি. ভোর আনুমানিক  ৪টার দিকে জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপানি নদীর তীরবর্তী  মিনাটিলা সীমান্তের ৩০০ ফিটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে ওই যুবক বালুর নিচে চাপা পড়েন।

নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি আব্দুল করিমের ছেলে এবং আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পরিবহন শ্রমিক বলে জানা যায়। দূর্ঘটনার সময় ভাঙন কবলিত অংশের পাশে অবস্থান করছিেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ভেঙে  বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ