সিলেট জেলা মৎস্যজীবী দলের কেক কাটা ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৬ AM

৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিলেট জেলা মৎস্যজীবী দলের কেক কাটা ও আলোচনা সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০৬:১০:২২ PM

সিলেট জেলা মৎস্যজীবী দলের কেক কাটা ও আলোচনা সভা

ছবি:সংগৃহীত


‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তালতলাস্থ একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়।

‎‎সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নাজিম উদ্দীন নাজিম।

‎‎বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খসরুজ্জামান, সিনিয়র সদস্য আপ্তাব উদ্দিন।

‎উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক হেলাল মেম্বার ফেঞ্চুগঞ্জ  উপজেলার আহবায়ক শামীম আহমদ সদস্য সচিব মঞ্জিল মিয়া, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক বদর উদ্দিন সদর উপজেলার আহবায়ক নুরুল হক, সদস্য সচিব আলী হোসেন জৈন্তাপুর উপজেলার আহবায়ক সংকর দাস, সদস্য সচিব নাাসির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক  মোস্তফা হোসেন রাজাসহ নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ