মাজার জিয়ারতে এসে সিলেটে থেকে গেল রোহিঙ্গা যুবক শহীদুল, তেমুখী পয়েন্ট থেকে আটক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৯ AM

মাজার জিয়ারতে এসে সিলেটে থেকে গেল রোহিঙ্গা যুবক শহীদুল, তেমুখী পয়েন্ট থেকে আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৩:২১:০৯ PM

মাজার জিয়ারতে এসে সিলেটে থেকে গেল রোহিঙ্গা যুবক শহীদুল,  তেমুখী পয়েন্ট থেকে আটক

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ এক অভিযানে কুমারগাঁও তেমুখী পয়েন্ট এলাকা থেকে শহীদুল আমিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।

রবিবার (২ মার্চ) রাতে তাকে আটক করা হয়। আটক শহীদুল আমিন কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে বলে জানা গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, তেমুখী পয়েন্ট এলাকায় সন্দেহজনক অবস্থানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শহীদুল তার আরও দুই বন্ধুর সঙ্গে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে এসেছিল। পরে তার বন্ধুরা ফিরে গেলেও সে সিলেটেই থেকে যায়। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ