এলজিআরডি প্রতিমন্ত্রীর সফরে দক্ষিণ সুরমায় উন্নয়নের নতুন প্রত্যাশা এম এ মালিক এমপির
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৯ AM

এলজিআরডি প্রতিমন্ত্রীর সফরে দক্ষিণ সুরমায় উন্নয়নের নতুন প্রত্যাশা এম এ মালিক এমপির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ১১:১৪:০৮ PM

এলজিআরডি প্রতিমন্ত্রীর  সফরে দক্ষিণ সুরমায় উন্নয়নের নতুন প্রত্যাশা এম এ মালিক এমপির

ছবি:সংগৃহীত

০২ মার্চ ২০২৬ (সোমবার) বিকেল ৪টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’র আগমনকে কেন্দ্র করে তেতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনের  সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। এসময় তিনি বলেন, প্রতিমন্ত্রীর এই সফর দক্ষিণ সুরমাবাসীর মাঝে উন্নয়নের নতুন আশার সঞ্চার করেছে।

এম এ মালিক সিলেট-৩ আসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, গত ১৫ বছরে দক্ষিণ সুরমার অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ বাস্তবায়িত হয়নি। বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, ছোট-বড় ব্রিজ নির্মাণ এবং খাল-নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাগমারা, বেলকোনা ও বালাগঞ্জের বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার সড়কের বেহাল অবস্থা জনদুর্ভোগ বাড়িয়েছে। এসব এলাকায় নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ এখন সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে তেতলী ইউনিয়ন অফিস পরিদর্শন করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। এম এ মালিক জানান, প্রতিমন্ত্রী আগামীকাল সকাল ১০টায় ইউনিয়ন অফিসে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে আন্তরিক স্বাগত জানিয়ে এম এ মালিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সফরে দক্ষিণ সুরমায় উন্নয়নের নতুন প্রত্যাশা — এম এ মালিক

০২ মার্চ ২০২৬ (সোমবার) বিকেল ৪টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’র আগমনকে কেন্দ্র করে তেতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেন, প্রতিমন্ত্রীর এই সফর দক্ষিণ সুরমাবাসীর মাঝে উন্নয়নের নতুন আশার সঞ্চার করেছে।

এম এ মালিক সিলেট-৩ আসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, গত ১৫ বছরে দক্ষিণ সুরমার অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ বাস্তবায়িত হয়নি। বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, ছোট-বড় ব্রিজ নির্মাণ এবং খাল-নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাগমারা, বেলকোনা ও বালাগঞ্জের বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার সড়কের বেহাল অবস্থা জনদুর্ভোগ বাড়িয়েছে। এসব এলাকায় নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ এখন সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে তেতলী ইউনিয়ন অফিস পরিদর্শন করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। এম এ মালিক জানান, প্রতিমন্ত্রী আগামীকাল সকাল ১০টায় ইউনিয়ন অফিসে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে আন্তরিক স্বাগত জানিয়ে এম এ মালিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ