জৈন্তাপুরে পরিবেশ বি*পন্ন করায় দুই প্রতিষ্ঠানকে জ*রিমানা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৭ AM

জৈন্তাপুরে পরিবেশ বি*পন্ন করায় দুই প্রতিষ্ঠানকে জ*রিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ০১:৫৪:৩১ PM

জৈন্তাপুরে পরিবেশ বি*পন্ন করায় দুই প্রতিষ্ঠানকে জ*রিমানা


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাহাড়-টিলা কাটা এবং কোয়ারী থেকে সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

এ সময় উপজেলার কদমখাল ও ৪নং বাংলাবাজার এলাকায় অবৈধভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুটি ক্রাশার মিলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ বিপন্ন করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ৫৩ ধারায় দুটি ক্রাশার মিলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় আরও অংশ নেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ পুলিশের একটি টিম।

অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই টিলার পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনার ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষিতে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে ও অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

জৈন্তা বার্তা/আরআর