নিজস্ব
যুক্তরাজ্যে অবস্থানরত কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে'র আয়োজনে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) ইস্ট লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত তাড়াতাড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আফজল রশীদ সেলিম।
মোঃ আবু সাঈদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে এসোসিয়েশন কর্তৃক বাংলাদেশে পরিচালিত কার্যক্রমের ধারাবাহিকতায় এবারও শিক্ষামূলক একটি প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের মোঃ সালেহ উদ্দিন, কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক মো: সাজিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামূল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ট্রেজারার মোঃ সুহেল রানা, মেম্বারশীপ সেক্রেটারি মোঃ নাসিমুজ্জামান, লীগ্যাল এফেয়ার্স সেক্রেটারি মোঃ জিয়াউর রহমান, ডিজিটাল এন্ড আইটি সেক্রেটারি মোঃ নুরুল হক শাহজামান, স্পোর্টস কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম, ইভেন্ট এন্ড কালচারাল এফেয়ার্স কো-অর্ডিনেটর মোঃ ফরহাদ মিয়া, ইয়োথ এন্ড ভলান্টিয়ার কো-অর্ডিনেটর মোঃ ইমরান হোসেন, হেলথ্ ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর মোঃ আব্দুল কাদির, বাংলাদেশ প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কো-অর্ডিনেটর হোসেন মোহাম্মাদ আলী আহসান সিদ্দিকী, ইমার্জেন্সি রিলিফ কো-অর্ডিনেটর মোঃ তামিদ জাওয়াদ, এডুকেশন সেক্রেটারি মোঃ এমদাদুল ইসলাম, ইসি মেম্বার মোঃ রুবেল আহমদ, এসোসিয়েশনের সদস্য মুমিনুল ইসলাম, সেলিম হোসেন শান্ত, সারোয়ার আলম, মোঃ নাবিলুজ্জামান, ইয়াহিয়া মোহাম্মদ হোসাইন, মোঃ জাফরুল ইসলাম, মোঃ সালমান, মোঃ বুলবুল আহমদ, ইফতেখার মাহমুদ মাসুম, আহাদ মিয়া, জওহার আহমেদ, মোঃ কমর উদ্দিন, মোঃ শাহীন আলম, হিমেল আহমদ, মাসহুদ আহমদ, সাকিফ সালেহীন প্রমুখ।
জৈন্তাবার্তা/সুলতানা




