বিয়ানীবাজারে সড়ক দু*র্ঘটনায় তরুণের মৃ*ত্যু
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৬ PM

বিয়ানীবাজারে সড়ক দু*র্ঘটনায় তরুণের মৃ*ত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ১১:০৯:৪০ PM

বিয়ানীবাজারে সড়ক দু*র্ঘটনায় তরুণের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের রামধাবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানিম আহমদ নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার ইফতারের ঠিক আগ মুহূর্তে আজাদ চৌধুরী একাডেমি থেকে প্রায় ৩০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তানিম আহমদ কাদিমলিক এলাকার বাসিন্দা বুরহান উদ্দিনের ছেলে এবং আজাদ চৌধুরী একাডেমি-এর প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পূর্ব মুহূর্তে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রামধাবাজার এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এদিকে তাঁর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Jainta Barta/Wadud



শীর্ষ সংবাদ: