গোয়াইনঘাটে চো*রাই পণ্যসহ আ*টক ২
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৬ PM

গোয়াইনঘাটে চো*রাই পণ্যসহ আ*টক ২

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০২:০৩:১৮ PM

গোয়াইনঘাটে চো*রাই পণ্যসহ আ*টক ২


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও প্রসাধনী পণ্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) ভোররাতে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিতারাই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানের পণ্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ তিতারাই এলাকায় সন্দেহজনক একটি ডিআই পিকআপকে (রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা-মেট্রো-ন-২১-৪৮০২) থামার সংকেত দেয়। কিন্তু পুলিশের সংকেত অমান্য করে চালকসহ দুইজন পালানোর চেষ্টা করেন।

তখন পুলিশ তাদের আটক করে ও গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ লক্ষ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি ও ২ হাজার ৩০৪ পিস পন্ডস ফেসওয়াস জব্দ করে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৬ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: