সিলেট জেলার নতুন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৫ PM

সিলেট জেলার নতুন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০৫:৫৩:১৯ PM

সিলেট জেলার নতুন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক

ছবি:সংগৃহীত


সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।একই আদেশে বর্তমান পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে জামালপুরে কর্মরত ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটে বদলি করা হয়।

নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদানের মাধ্যমে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ বিভাগের সংশ্লিষ্টরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: