জৈন্তাপুরে হাওর থেকে ব্যবসায়ীর ঝু ল ন্ত ম*রদেহ উ দ্ধা র
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৭ PM

জৈন্তাপুরে হাওর থেকে ব্যবসায়ীর ঝু ল ন্ত ম*রদেহ উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০৭:৪৭:০৪ PM

জৈন্তাপুরে হাওর থেকে ব্যবসায়ীর ঝু ল ন্ত ম*রদেহ উ দ্ধা র

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাওরের ভেতর থেকে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুুধবার (৪ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া হাওরের ‘আঁকাবাঁকা’ নামক স্থানে একটি হিজল গাছের ডালের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

নিহত ব্যক্তির নাম হাফেজ মিজানুর রহমান (৩৫)। তিনি কানাইঘাট উপজেলার ওমাগড় গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি কানাইঘাট বাজারে ‘আম্মাজান কাপড় দোকান’-এর সত্ত্বাধিকারী ছিলেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা-এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান মোল্লা বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: