সিলেটে ফাহিম হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৫ PM

সিলেটে ফাহিম হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০২:৩৬:৫৯ PM

সিলেটে ফাহিম হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার


সিলেটের শাহপরাণ এলাকায় সংঘটিত ফাহিম হত্যা মামলার পলাতক আসামি আনহার রাজা চৌধুরী রনি ওরফে ‘কুত্তা রনি’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি দোকানের ভেতর থেকে মামলার ৬ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি আনহার রাজা চৌধুরী রনিকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তিনি চারখাই (ঘোড়াঘাট) এলাকার আলী রাজা চৌধুরী ওরফে সুমন চৌধুরীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মো. হারুন রশিদের ছেলে মো. ফাহিম পূর্বশত্রুতার জেরে গত ১০ নভেম্বর বিকেলে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে সিলেটে ফেরার পথে ১১ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শাহপরাণ (রহ.) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, ফাহিম হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: