সিলেটে পেঁয়াজ ও চিনি মজুদ করায় যু*বক গ্রে*প্তার
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৬ PM

সিলেটে পেঁয়াজ ও চিনি মজুদ করায় যু*বক গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০৩:০২:১০ PM

সিলেটে পেঁয়াজ ও চিনি মজুদ করায় যু*বক গ্রে*প্তার


সিলেটে বাড়িতে ভারতীয় অবৈধ ২০ বস্তা পেঁয়াজ ও ৭ বস্তা চিনি মজুদ রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত পেঁয়াজ ও চিনির বাজারমূল্য ৮৭ হাজার টাকা।

বুধবার (৪ মার্চ) জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় রিপন আহমেদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জালালাবাদ থানাধীন পাগইল গ্রামের সমুজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে রিপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: