কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রো*ন হা ম লা, জ্বালানি ট্যাংকে আ গু ন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ PM

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রো*ন হা ম লা, জ্বালানি ট্যাংকে আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ০৩:২৫:৩৮ PM

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রো*ন হা ম লা, জ্বালানি ট্যাংকে আ গু ন

সংগৃহীত


কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর ফলে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সিএনএন'এর প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।এছাড়া কুয়েতের সংবাদ সংস্থা কুনা বলছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এদিকে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, ‘কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নির্লজ্জ ড্রোন হামলা চালিয়েছে।’তিনি বলেছেন, ‘জরুরি পরিষেবার কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে আছেন। হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো মানুষ আহত হননি।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩৩ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে বিভাগে হতে পারে ব*জ্রসহ বৃষ্টি
সিলেট বিভাগে মার্চে সড়ক দু*র্ঘটনায় নি*হত ২৬ জন
সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
সিন্ডিকেট ভাঙতে সিলেটে প্রথম ‘কৃষকের হাট’ আজ উদ্বোধন আজ
নৃত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং আনন্দ ও প্রতিবাদের একটি শক্তিশালী মাধ্যম
এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
ধামাইল,গান ,পুথি আর নাটকে প্রাণ পেল ‘ছিলটি লোক উৎসব-২০২৬’
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা
গোয়াইনঘাটে কাওছার আহমদ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ