ছাতকে বজ্রপাতে ১ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৭ AM

ছাতকে বজ্রপাতে ১ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ০২:০৪:২৩ AM

ছাতকে বজ্রপাতে ১ জনের মৃত্যু

প্রতীকী ছবি


সুনামগঞ্জ জেলার ছাতকে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন কৃষক আমির আলী (৪৫)। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে গ্রামের পাশে হাওরে মাছ ধরতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন।

আমির আলী নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের  ওয়াহাব আলীর পুত্র। বজ্রপাতে আহত হবার পর তাঁকে  উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য হাজী সাদিক মিয়া বজ্রপাতে আমির আলীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। 

নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা  বজ্র পাতে আমির আলী মৃত্যুর বিষয় স্বীকার করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে