সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক তরুণী আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত তরুণী মোছা. রূপসী (২৪) একই এলাকার বাসিন্দা মন্তাজ মিয়ার মেয়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও পিতা-মাতার সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি নিজ ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তানজিল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।