ছবি:সংগৃহীত
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। দিনব্যাপী এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন, গুরুত্বপূর্ণ সমন্বয় সভা এবং সামাজিক কার্যক্রমে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তিনি সিলেটের শামসুদ্দিন হাসপাতাল ও নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন পরিদর্শন করবেন। পরে সকাল ১০টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করবেন।
সকাল সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ ও এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেবেন মন্ত্রী। একই স্থানে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সিলেট সফর উপলক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া দুপুর ১২টা ১৫ মিনিটে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৬টি স্পোর্টস একাডেমির মাঝে খেলার সামগ্রী বিতরণ করবেন তিনি।
সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




