সুশিক্ষার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ: ডা. আব্দুল জলিল
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১২ PM

সুশিক্ষার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ: ডা. আব্দুল জলিল

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৬ ০৩:২২:৪০ PM

সুশিক্ষার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ: ডা. আব্দুল জলিল


সিলেটের বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর, সমাজসেবক ও শালিস ব্যক্তিত্ব ডা. আব্দুল জলিল বলেছেন, সুশিক্ষার জন্য সুন্দর পরিবেশ এবং সকল শিক্ষা উপকরণ প্রয়োজন। বিদ্যালয়ে পানির ফিল্টার প্রদান একদিকে যেমন শিক্ষায় সহায়ক হিসেবে কাজ করবে, অন্যদিকে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা মিটবে।

সোমবার (২০ এপ্রিল) বালাগঞ্জের তয়রুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে ১০টি উন্নতমানের পানির ফিল্টার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলার উদ্যোগে এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের অর্থায়নে পানির ফিল্টার প্রদান উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ডা. আব্দুল জলিল ছাত্রীদের জন্য পানির ফিল্টারদাতা মাওলানা লোকমান আহমদকে একজন দানশীল ব্যক্তি উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/আরআর