সংগৃহিত
সঠিক পরিকল্পনা অনুযায়ী সকল উন্নয়ন প্রকল্প শেষ করতে হবে। জনগণের জন্য প্রণীত প্রকল্প নিয়ে কোনোপ্রকার গাফিলতি মেনে নেওয়া হবে না। বলেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২০ এপ্রিল) সিলেট সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বিভিন্ন দপ্তরসমূহের কাজের অগ্রগতি ও পরকিল্পনা সম্পর্কে জানতে চান। এসময় তিনি বলেন, সকল দপ্তরের নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে৷ সে পরিকল্পনা আমাকে জানাবেন। আমরা সে অনুযায়ী প্রত্যেকটা দপ্তরের কাজ সম্পন্ন করে সামনে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন,বিভিন্ন প্রকল্পের আওতায় যেসব খাল আছে তা খনন দ্রুত শেষ করতে হবে। খাল খনন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেসব খাল খননের তালিকা থেকে বাদ পড়েছে সেগুলো খননের জন্য বরাদ্দের আওতায় আনতে হবে। এসময় তিনি খাল খননের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনের
সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।
পরে মন্ত্রী জেলা পরিষদ অডিটরিয়ামে ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




