প্রতীকী
জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল/সমমান পরীক্ষায় জৈন্তাপুর উপজেলায় মোট ১ হাজার ৬২৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৮১৫ জন এবং ছাত্রী ৮১১ জন।
উপজেলায় মোট ৪টি সাধারণ এসএসসি কেন্দ্রে ১ হাজার ১৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া একটি ভোকেশনাল কেন্দ্রে ২৪৭ জন এবং একটি দাখিল কেন্দ্রে ২০৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সাধারণ এসএসসি কেন্দ্রসমূহ হলো-
১. জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র
এ কেন্দ্রে সেন্ট্রাল ভৈস্তা উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়, বাউরবাগ নর্থ স্কুল, জৈন্তাপুর বিয়াম ড. কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ এবং জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা অংশ নেবে। মোট পরীক্ষার্থী ৩২৮ জন।
২. জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র
এ কেন্দ্রে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সারীঘাট উচ্চ বিদ্যালয় ও রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা অংশ নেবে। মোট পরীক্ষার্থী ৩০৮ জন।
৩. হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র
এ কেন্দ্রে মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুল, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়, রমজান রুপজান বাগেরখাল একাডেমী ও এম. আহমদ পাবলিক হাই স্কুলের পরীক্ষার্থীরা অংশ নেবে। মোট পরীক্ষার্থী ২৮৭ জন।
৪. এম. আহমদ পাবলিক হাই স্কুল কেন্দ্র
এ কেন্দ্রে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নেবে। মোট পরীক্ষার্থী ২৫৩ জন।
ভোকেশনাল কেন্দ্র:
জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ কেন্দ্র
এ কেন্দ্রে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়, সারীঘাট উচ্চ বিদ্যালয় এবং রমজান রুপজান বাগেরখাল একাডেমী স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা অংশ নেবে। মোট পরীক্ষার্থী ২৪৭ জন।
দাখিল কেন্দ্র:
জৈন্তা দারুস সুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র
এ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে। মোট পরীক্ষার্থী ২০৩ জন।
এছাড়াও বিশেষ কেন্দ্রে চারিকাটা উচ্চ বিদ্যালয়ের ৫১ জন পরীক্ষার্থী কানাইঘাট উপজেলার দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




