সিলেটের বালাগঞ্জ উপজেলার ৪টি এসএসসি ও ১টি দাখিল পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠুভাবে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫ জন ও দাখিল পরীক্ষায় ৪ জনসহ মোট ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জানা গেছে, এসএসসি পরীক্ষার বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৫২ জনের মধ্যে ২ জন, তয়রুনেচ্ছা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৯৬ জনের মধ্যে ৩ জন এবং দাখিল পরীক্ষার বোয়ালজুড় বাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৮১ জনের মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল।
বিয়ে, বিদেশ যাত্রা ও অসুস্থতার কারণে ওই ৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে জানা গেছে।
বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ ডিএন উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মো. সাইফুল ইসলাম জানান, ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সার্বিক অবস্থা ভালো।
তয়রুনেচ্ছা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মো. আব্দুল খালিক জানান, ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা গ্রহণে কোনো সমস্যা হয়নি।
বোয়ালজুড় বাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মাওলানা আব্দুল জব্বার জানান, এই কেন্দ্রে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিতছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
জৈন্তা বার্তা/আরআর




