সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন- কাইয়ুম চৌধুরী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ PM

১০ নম্বর ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত উন্নয়ন কাজের আশ্বাস

সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন- কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ১১:০১:১৫ PM

সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন-   কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি ঘাসিটুলা, লামাপাড়া ও কানিশাইল এলাকায় সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সড়ক, ড্রেনেজ, মসজিদসহ এলাকার বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত উন্নয়নের দাবি জানান। এ সময় প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পরিদর্শন শেষে দ্রুত উন্নয়ন কাজ শুরু করার আশ্বাস দেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জানান, সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা সীমিত এবং রাজস্ব আয় কম হওয়ায় শুধুমাত্র সরকারি বরাদ্দ দিয়ে সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই নগরের উন্নয়নে নাগরিকদের নিয়মিত গৃহকরসহ সকল প্রকার কর পরিশোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ