সীমান্তে অ*পরাধ দ*মনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ PM

সীমান্তে অ*পরাধ দ*মনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৮:২৯:৪৮ PM

সীমান্তে অ*পরাধ দ*মনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী লালাখাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে লালাখাল বিওপি প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার  পিএসসি।

সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা বিজিবির নাম ব্যবহার করে কোনো ধরনের আর্থিক লেনদেন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ বাহিনীর নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা দাবি করলে তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। অপরাধ দমনে সঠিক তথ্য ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিজিবি আপসহীন ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিজিবি সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন অধিনায়ক।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে সীমান্ত সুরক্ষায় বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। তারা সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বক্তারা বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করবে এবং চোরাচালানমুক্ত শান্তিপূর্ণ সীমান্ত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ