চট্টগ্রামে হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বি ক্ষোভ মিছিল
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ PM

চট্টগ্রামে হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বি ক্ষোভ মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ১০:২৫:৪৬ PM

চট্টগ্রামে হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বি ক্ষোভ মিছিল

ছবি:সংগৃহীত


চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা ও মহানগর শাখা।

বুধবার সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ এবং সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। তিনি বলেন, “শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনে নামবে।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মো. আব্দুল্লাহ ও খায়রুল ইসলাম দোয়েল।

এছাড়া মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, আফজল হোসেন, জহিরুল ইসলাম আলালসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ থেকে বক্তারা শিক্ষাঙ্গনে সহাবস্থান নিশ্চিত এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ