সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ PM

সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ১১:০১:০৫ PM

সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মো. মশিউর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

মো. মশিউর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতা সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উল্লেখ্য, এর আগে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন খান মোহাম্মদ রেজা-উন-নবি। সম্প্রতি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সিলেট বিভাগের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ